Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই আন্দোলনে হামলার অভিযোগে বেরোবি কর্মচারী গ্রেপ্তার

Bangla FMbyBangla FM
১০:১৩ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রুশাইদ আহমেদ, বেরোবি:

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বিস্ফোরক আইনের আওতায় দায়েরকৃত মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রংপুর নগরীর দর্শনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তাজহাট থানা সূত্র।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শহর থেকে মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন। এ সময়, শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ঢিল ছুঁড়তে ছুঁড়তে হামলা করেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন বেশকিছু সরকারপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও শিক্ষার্থীদের হামলা পরিচালনায় অংশ নেন।

এদের মধ্যেই ছিলেন আপেল। সিসিটিভি ফুটেজেও তাঁকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছুঁড়তে দেখা যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে হামলার সঙ্গে সম্পৃক্ততার মামলায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে পারভেজ আপেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাজহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সরদার জানান, বিস্ফোরক আইনে গ্রেপ্তারকৃত আসামিকে প্রথমে তাজহাট থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাকে আদালতে চালান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ জুলাই আন্দোলনে হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ মোট ৭১ জনের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩-ক ধারায় রংপুরের তাজহাট থানায় মামলা দায়ের করেন।

সেখানে ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়।

এর পরিপ্রেক্ষিতে, মামলা দায়েরের দিনই বিশ্ববিদ্যালয়ের ডেসপাস শাখার সহকারী রেজিস্ট্রার মোক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তারই ধারাবাহিকতায়, এবার গ্রেপ্তার করা হলো আপেলকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ
  • ফুলবাড়ীতে পুলিশের অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার
  • দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলার
  • আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম