Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলের বৈশাখী মেলায় ইএসডিও’র সুবিধাবঞ্চিত শিশুদের সংগীত ও নৃত্য পরিবেশনা

Bangla FMbyBangla FM
৬:২৮ am ১২, মে ২০২৫
in সারাদেশ
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রোববার (১১ মে) রাতে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলার নবম দিনের বিশেষ সাংস্কৃতিক আয়োজন। বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘এডুকো’র যৌথ বাস্তবায়নে “গেমচেঞ্জার” প্রকল্পের আওতায় সংগীত বিদ্যালয়ের ২৮ জন সুবিধাবঞ্চিত স্পন্সর শিশু সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইএসডিও’র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর নির্মল মজুমদার, এডুকো বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মোতাহার হোসেন, রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার বশাক, ইএসডিও-এডুকো ফান্ডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম ও থ্রাইভ প্রজেক্ট অফিসার মোঃ খায়রুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব প্রতিনিধি মোঃ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস মোবিলাইজার জ্যোতিময়ী রায়, সংগীত শিক্ষক শিবু বসাক, নৃত্য শিক্ষক দিপা রায় এবং অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিভা প্রকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। স্থানীয়রা এই আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম