Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোন প্রকার প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা

Bangla FMbyBangla FM
১১:৩৯ am ০৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

গৌরীপুর প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের গর্ভনিং বডি গঠন কল্পে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করা হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, কোনও প্রকার প্রচার-প্রচারনা ছাড়াই এই তফসিল ঘোষণা করা হয়েছে।

সুত্র জানিয়েছে, ১৮ মে ২০২৫ এ অনুষ্ঠিত হবে এ অভিভাবক নির্বাচন। তবে কলেজের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, তাঁরা শ্রেণী কক্ষে কোনও বিজ্ঞপ্তি পাননি এবং এই নির্বাচন সম্পর্কে অভিভাবকগণও কিছু জানেন না।

৬ মে দুপুর ১ টায় এক অভিভাবক হারুনূ রশীদ তালুকদার জানান, “আমি আজই জেনেছি যে, অভিভাবক নির্বাচন হতে যাচ্ছে এবং মনোনয়ন পত্র কিনতে এসেছি। কিন্তু নির্বাচন কর্তৃপক্ষ আমাকে মনোনয়ন পত্র দিতে পারেনি।”

কলেজ সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিলের অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল, আপত্তি গ্রহণের সময় সীমা ৩০ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৪ মে, মনোনয়ন বিতরণ ৬ মে বিকাল ৪টা পর্যন্ত এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ মে বিকাল ৪টা। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৮ মে, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ১২ মে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ১৩ মে প্রকাশ করা হবে। ১৮ মে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

৬ মে দুপুর ২ টায় কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান জানান, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজের স্বল্প সময়ের নির্বাচনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাই প্রচার-প্রচারনা তেমনভাবে করার সময় পাওয়া যায়নি এবং প্রচার কম হয়েছে। তবে তফসিল ঘোষণা করা হয়েছে।”

ভোটার সংখ্যা ১৯৪৫ জন এবং মনোনয়ন পত্রের মূল্য ৩ হাজার টাকা (অফেরতযোগ্য) ধার্য করা হয়েছে। অধ্যক্ষ আরো জানান, নির্বাচনের তফসিল নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, তবে সাংবাদিকরা নোটিশ বোর্ডে কোনো নোটিশ দেখতে পাননি।

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম