Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লক্ষ্মীপুরে রহমতখালী খালে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তি

Bangla FMbyBangla FM
৯:০৭ am ২৭, মে ২০২৫
in কৃষি
A A
0

মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর:
২০২৪-২৫ অর্থবছরে “ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট” প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের সদর উপজেলার পিয়ারাপুর ব্রিজ সংলগ্ন রহমতখালী খালে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী জানান, “চলতি অর্থবছরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন খাল ও জলাশয়ে মোট ১৩৮৮ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এতে রয়েছে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।”

তিনি আরও বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পোনা মাছ বড় হতে সময় প্রয়োজন, তাই স্থানীয় জনগণের সহযোগিতা জরুরি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে পোনা আহরণ করে, তাহলে তার বিরুদ্ধে মৎস্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির এই কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে স্থানীয় জনগণ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে সংঘর্ষ, নিহত ১
  • নরসিংদীতে আমেনা হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতক সৎবাবা গ্রেপ্তার
  • ইউনিট ৭৩১:যুদ্ধাপরাধ থেকে গোপন চুক্তি
  • আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা
  • যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম