Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে কারিগরি শিক্ষার সুফল বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৭:১৯ am ২০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি):

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই), কাপ্তাই-এ “কারিগরি শিক্ষা নিলে, বিশ্বজুড়ে কর্ম মিলে” প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে সেমিনারটি শেষ হয় দুপুর ১২টা ৩০ মিনিটে।

সেমিনারটির আয়োজন করে বিএসপিআই-এর সিভিল-উড টেকনোলজি বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

তিনি বলেন, “কারিগরি শিক্ষার সুফল ঘরে ঘরে পৌঁছাতে ধর্মীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের তরুণ প্রজন্মকে যদি দক্ষ ও কর্মক্ষম না করে তুলি, তাহলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। চীনসহ বিশ্বের উন্নত দেশগুলো কারিগরি শিক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়েছে। আমাদেরও এই পথ অনুসরণ করতে হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ,
  • বিএসপিআই-এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস,
  • নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম-এর লেফটেন্যান্ট রাশেদুর রহমান বিএন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা।
সমন্বয়কের দায়িত্ব পালন করেন কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ আনোয়ার হোসেন।

সেমিনারে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, মাদ্রাসার ইমাম, পলিটেকনিক শিক্ষক, বন বিভাগের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ আয়োজনের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে সিলেটের জন্য ডেঙ্গু কীট হস্তান্তর
  • জাতীয় জরিপে সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড অফিস
  • সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
  • টিসিবি ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম