Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় ঘর থেকে ৭৫৫ ইয়াবা উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ২৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতঘর থেকে ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাত পৌনে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার ইদ্রিস মাস্টার বাড়িতে অভিযান চালানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি মো. গিয়াস উদ্দিন ওরফে সুমনের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় গিয়াস উদ্দিন ওরফে সুমনকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
  • লালমনিরহাটে ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই সমিতি
  • রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করলেন গভর্নর
  • দেশি গরুতেই ক্রেতাদের ঝোঁক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম