Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হামে আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,১০৭

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৪ pm ০৩, জুলাই ২০২৬
in Top Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৭ শিশু।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগী ছিল ৯৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৬৩৬ শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে আরও ১৩৯ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৬৮ শিশু।

এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জন। এর মধ্যে ১২ হাজার ৪২৫ জনের হাম পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ২৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৫৪৩ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি বেশি থাকায় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Tags: উপসর্গশিশুহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের স্বাস্থ্য খাত এক একদম ভেঙ্গে পড়েছে: ত্রাণমন্ত্রী
  • জমি না থাকায় ভবন হয়নি, শিক্ষার্থী হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়
  • জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন
  • দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, পানির নিচে জমি দিশেহারা কৃষক
  • আলী খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম