আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি জয়নাল টুলু (৪৫) মালবাগডাঙ্গা গ্রামের বিলাত মন্ডলের টোলার প্রয়াত ইসরাইল হকের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় জয়নাল টুলুর বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
বুধবার র্যাব-৫ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনসহ আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

