Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৭ এপিবিএনের শিরোপা জয়

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

সত্যজিৎ দাস:

সৌহার্দ্য ও ক্রীড়ামুখর পরিবেশে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন),সিলেট ২-০ গোলে আরআরএফ, সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ.আর.এম. আলিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী পারভীন আক্তার বিনা। এছাড়া পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা,অতিরিক্ত পুলিশ সুপার সুভাশীষ ধর, সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) জনি লাল দেব এবং মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন খান রিজভী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭ এপিবিএন ও আরআরএফ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,পুলিশ সদস্য, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক অংশ নেন। পুরো ম্যাচজুড়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা,যা দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।

খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কনস্টেবল হাসাইন আহমদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি পারভীন আক্তার বিনা তাঁর বক্তব্যে বলেন,এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেই নয়,বরং পারস্পরিক সৌহার্দ্য,দলগত চেতনা এবং মানসিক প্রশান্তি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: প্রীতি ফুটবল ম্যাচ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশাল বিভাগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
  • পরীক্ষার মাঝেই ধস:অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা
  • সিলেটে চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা
  • যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন
  • ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম