Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Bangla FMbyBangla FM
১২:২৭ pm ১৭, ফেব্রুয়ারী ২০২৫
in জাতীয়
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাস দমন আইনে জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে মামলা থেকে ওই সাংবাদিকের নাম প্রত্যাহারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা।

বক্তরা বলেন, ইতোমধ্যে জাগো নিউজ ও খবরের কাগজে নোয়াখালীর একাধিক দুর্নীতিবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর তারা সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ঘায়েল করার ষঢ়যন্ত্র করেছেন। সর্বশেষ নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে লেখার কারণে চাটখিল থানার একটি রাজনৈতিক মামলায় তাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে চাটখিল থানার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে পিস্তল, ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় গত ৯ ফেব্রুয়ারি ৮৪ জনকে আসামি করে শ্রমিকদল নেতা মাসুদ আলম থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক ইকবাল হোসেন মজনুকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে।

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানান, নোয়াখালী তথ্য কমপ্লেক্স নির্মাণে অনিয়ম নিয়ে গত ২১ জানুয়ারি জাগো নিউজে জাল সনদে ১৫ কোটি টাকার কাজ বাগিয়ে নির্মাণে অনিয়ম এবং ২৬ জানুয়ারি খবরের কাগজে ১৫ কোটি টাকার কাজে অনিয়ম শীর্ষক জালিয়াতির সংবাদ প্রকাশ করি। এ নিয়ে গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটিও গঠন করে। সেই অনিয়মে জড়িতরা শ্রমিকদল নেতাকে টাকা দিয়ে পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করতে ওই মামলায় আসামি করেছে। আমি গত এক বছরেও চাটখিল এলাকায় যাইনি।

মানববন্ধনে এখন টিভির প্রতিনিধি নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসূফ, বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খান, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডা. বোরহান উদ্দিন, কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সামছুল হাসান মিরন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুইয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আলম খসরু, ডেইলী স্টার ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ডেইলী পোস্টের জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবু, কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির, নাগরিক কমিটির সদস্য তুহিন ইমরান প্রমুখ।

এসময় সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ কামরুল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন ভুইয়া, নিউজ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম বাবুল, সকালের সময়ের প্রতিনিধি মো. সেলিম, কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব, দীপ্ত টিভির প্রতিনিধি রিফাত মির্জা, একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক 

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ
  • বিএসটিআই-ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে হালাল সনদ নিতে ঘুষের অভিযোগ
  • জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার
  • সাবধান, জাতিকে ধোকা দিবেন না,ধোকার পথে পা বাড়াবেন না: ডা: শফিকুর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম