Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Bangla FMbyBangla FM
২:০১ pm ০৫, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।

বুধবার সকালে এ অভিযোগ করেন কায়বা ১.২ ও ৩ নং ওয়ার্ড এর খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজহান কবির।

ডিলার শাহাজান কবির সাংবাদিকদের জানান,তিনি বুধবার সকালে বাগআঁচড়া খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টে উদ্দেশ্য ছেড়ে দেন।পথিমধ্যে বাগআঁচড়া বকুল তলা পৌঁছালে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে ড্রাইভারকে জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন।পরে তিনি কেন চাল নামিয়ে নিলেন সে বিষয়ে  কুদ্দুস কে ফোন দিয়ে জানতে চাইলে তাকে গালাগাল করেন এবং হুমকি দেন।

পরে সরেজমিনে গিয়ে দেখা যায়,বকুলতলা কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে তার ভাই কালু ৪ টি চাল বোঝায় ট্রলি আটকিয়ে রেখেছে।পরে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে তিনি ড্রাইভারদের ট্রলি নিয়ে চলে যেতে বলেন।

কেনো চাল বোঝায় ট্রলি আটকিয়ে রেখেছেন জানতে চাইলে কালু জানান,তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকিয়ে ছিলেন। 

অভিযুক্ত রুহুল কুদ্দুস অভিযোগ অস্বীকার করে জানান, আমার বিরুদ্ধে আত্মসাৎ/লুটের এর অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।আমি কোন চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকায়ে রাখছিলো পরে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,তিনি বিষয়টি শুনেছেন।ওসি সাহেবকে তিনি চালগুলো উদ্ধার করার জন্য ইতিমধ্যে বলে দিয়েছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত
  • গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো ‘কিচেন কেবিনেট’, পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন
  • এআই কারসাজিতে প্রধানমন্ত্রীর ছবি, সমালোচনায় নটরডেম কলেজ ময়মনসিংহ
  • বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
  • ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম