Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন

Bangla FMbyBangla FM
৫:১০ am ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0


নওগাঁ প্রতিনিধিঃ- হাবিবুর রহমান,


ধর্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসষ্ট্যান্ড মাছের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মদ আব্দুল্লাহ, মেহেদী হাসান, মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমূখ মানববন্ধনে বক্তারা খুন, ধর্ষণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন চাঁদাবাজীর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপরাধের সাথে জড়িতদের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার
লোকজন অংশগ্রহণ করেন।

এছাড়াও অপরদিকে নওগাঁর পোরশায় র‌্যাব-৫, সিপিসি-৩ টিম সরাইগাছী এলাকা থেকে
হেরোইনসহ ০৪ মাদক কারবারী গ্রেপ্তার করেছে। সোমবার ১৫৮ গ্রাম হেরোইন ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও
মাদক বিক্রির নগদ- ৬৫০/- টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার
শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিছুর ছেলে ফটিক ইসলাম (৩৫), নওগাঁ সদরের ইকরতারা
গ্রামের আশরাফুল ইসলাম বাবুর ছেলে নাহিদ হাসান (৩২), মহাদেবপুর উপজেলার মাতাজী হাট গ্রামের রতনের স্ত্রী সুমি আক্তার (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহাজানপুর ডোডাপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী সাজাদা
বেগম (৪০)।

র‌্যাবের একটি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফটিক চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি সীমান্তবর্তী
এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে এবং নাহিদ, সুমি ও সাজেদার মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়
খুচরা ও পাইকারী বিক্রি করে। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব এর গোয়েন্দা দল ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদা এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফটিক, নাহিদ, সুমি এবং সাজেদাকে উপজেলার সরাইগাছী এলাকা থেকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম