Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লিচুতে সম্ভাবনার স্বপ্ন বুনছেন বীরগঞ্জের বাগান মালিকরা

Bangla FMbyBangla FM
৯:৫১ am ১১, মে ২০২৫
in কৃষি
A A
0


মো: আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে এবারের লিচু মৌসুমে বাগান মালিকদের মুখে আশার আলো। অনুকূল আবহাওয়ার কারণে লিচু গাছে এবার প্রচুর পরিমাণে গুটি ধরেছে। এতে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। এখন চলছে পরিচর্যার ব্যস্ত সময়।

উপজেলার বিভিন্ন অঞ্চলে বেদেনা, বোম্বে, মাদ্রাজি এবং চায়না থ্রি জাতের লিচুর চাষ হয়ে থাকে, যার স্বাদ ও গন্ধ দেশজুড়ে বেশ জনপ্রিয়। বাগানগুলোতে গুটি আসার পর থেকেই পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা।

নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও এলাকার বাগান মালিক মাসুদুর রহমান জানান, “এ বছর লিচু গাছে যেভাবে গুটি এসেছে, তা গত কয়েক বছরেও দেখা যায়নি। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছি।”

আরেক বাগান মালিক সাঈদ সরকার বলেন, “গাছের অবস্থান দেখে আমরা খুবই আশাবাদী। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবেই। দামও যদি ঠিক থাকে তাহলে এ বছর বেশ লাভবান হতে পারব।”

এমন চাষাবাদে সৃষ্টি হয়েছে মৌসুমি কর্মসংস্থান। বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের হুমায়ূন আহমেদ প্রতিদিন সকালে বাগানে গিয়ে পরিচর্যার কাজ করেন। তিনি বলেন, “প্রতিদিন গাছের পরিচর্যা করে ৭০০ টাকা আয় করি, এতে পরিবার চালাতে সুবিধা হয়।”

বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মো: শরিফুল ইসলাম জানান, “বীরগঞ্জের আবহাওয়া লিচু চাষের জন্য খুব উপযোগী। এ বছর উপজেলার ১৭১ হেক্টর জমিতে ৩৪৫টি লিচু বাগান রয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, গুটি ঠিকভাবে বড় হলে এবং আবহাওয়া অনুকূল থাকলে এবছর বীরগঞ্জ উপজেলায় প্রায় ১৭ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম