Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাজিরপুরে ক্ষতিকর রং ও ফ্লেভারযুক্ত আইসক্রিম উৎপাদনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

Bangla FMbyBangla FM
৬:৪৯ am ২৪, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনিবন্ধিত ও মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার দিয়ে আইসক্রিম উৎপাদনের অভিযোগে “সাউথ ল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিস” নামের একটি অবৈধ কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কারখানাটি সিলগালা করেছে প্রশাসন।

সোমবার (২৩ জুন) দুপুর ২টায় উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এবং স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস।

অভিযানে বিপুল পরিমাণ নিম্নমানের আইসক্রিম, ক্ষতিকর রং ও কেমিক্যালযুক্ত ফ্লেভার জব্দ করা হয়। কারখানাটির কোনো ধরনের লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন না থাকায়, নিরাপদ খাদ্য আইন ২০১০-এর ৩৯ ধারা অনুযায়ী কারখানার মালিক মো. হাসান শেখ (৩৫) কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার চিথলিয়া গ্রামের কবির শেখের পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান, “এই কারখানার কোনো লাইসেন্স নেই, বিএসটিআই অনুমোদন ছাড়াই তারা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্যদ্রব্য তৈরি করছিল। তাই নিরাপদ খাদ্য আইন অনুযায়ী জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। যতক্ষণ না তারা সঠিক অনুমোদন ও ফুড গ্রেড উপকরণ ব্যবহার করে, ততক্ষণ কারখানা বন্ধ থাকবে।”

জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম