Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডার এখন ১,৪০৩ টাকা

Bangla FMbyBangla FM
১০:৪৩ am ০২, জুন ২০২৫
in অর্থনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক:

জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ জুন) সন্ধ্যায় সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। নতুন এ দাম ১ জুন ২০২৫ (রবিবার) থেকেই কার্যকর হয়েছে।

এছাড়া, এলপি গ্যাসের পাশাপাশি কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ মে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করে। তারও আগে ৩ মার্চ মাসে ২৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪৫০ টাকা। তবে ৬ এপ্রিল মাসে কোনো পরিবর্তন না এনে পূর্বের দামই বহাল রাখা হয়েছিল।

ফেব্রুয়ারি মাসে এলপি গ্যাসের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

নতুন এ সিদ্ধান্তের ফলে রান্নার খরচ কিছুটা কমবে বলে মনে করছেন ভোক্তারা। তবে অনেকেই দাবি করছেন, গ্যাস সরবরাহ ও বাজার পর্যবেক্ষণে আরও কঠোর নজরদারি প্রয়োজন, যেন কম দামের সুবিধা ভোক্তারা বাস্তবেই পান।

Tags: এলপি গ্যাসবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম