Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতা-কর্মীরা

Bangla FMbyBangla FM
১১:০২ am ২৯, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎

‎জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।

‎

‎সোমবার (২৮ জুলাই) রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত ভাসানীর মাজারে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

‎

‎এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধেই নয়, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছেন।”

‎

‎তিনি আরও বলেন, “মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের অঙ্গীকার, তাঁর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”

‎

‎এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, মাভাবিপ্রবি শিক্ষার্থী ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Tags: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম