Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সুহাইল মাহদীনের পদত্যাগ

Bangla FMbyBangla FM
১০:২৯ am ০১, জুলাই ২০২৫
in বাংলাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীন (সাদী)। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৭টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে সুহাইল লেখেন, “আজ ১ জুলাই, ২০২৫—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে যে আগুন জ্বলে উঠেছিল, সেটিই পরিণত হয়েছে ‘জুলাই বিপ্লব’ নামক এক চেতনায়।”

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনা করেই তিনি পদত্যাগ করছেন। “এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়—এটি ত্যাগ, বিশ্বাস ও চেতনার প্রতীক,” বলেন তিনি।

সুহাইল মাহদীন স্পষ্ট করে জানান, সংগঠনের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং সংগঠনের গতিশীলতা এবং নতুন নেতৃত্বের পথ সুগম করতেই এই পদত্যাগ। তিনি বলেন, “পদ ছেড়েছি, কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন, এই বিপ্লব—সবসময় বুকের ভিতর গেঁথে থাকবে।”

আন্দোলনের ভবিষ্যৎ পথচলার প্রতি আস্থা রেখে তিনি আরও লেখেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। আমি চাই, ‘জুলাই’-এর চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে।”

স্ট্যাটাসের শেষে সুহাইল লিখেন, “জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।”

উল্লেখ্য, ২০২৫ সালের ২ জানুয়ারি কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা শাখায় ১৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক ছিলেন আরাফাত হুসাইন, সদস্য সচিব হন সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্রের দায়িত্ব পালন করেন মোহেনী পারভীন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম