Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:১৬ am ২৪, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙামাটি:
আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস”। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে সরকারি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান ও মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

  • কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন
  • সমাজসেবক ডা. রহমত উল্লাহ
  • কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি লোকমান আহমেদ
  • কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন
  • কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ

এছাড়া, সফল কৃষক হিসেবে ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা-ও বক্তব্য দেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি চর্চা ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও দক্ষ করে তুলতে হবে। তারা বিষমুক্ত চাষাবাদ, স্থানীয় বাজার ব্যবস্থাপনা, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সরকারি সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অতিথিবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম