Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বন্ড-শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ ফেরতের উদ্যোগ, শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

Bangla FMbyBangla FM
৭:৫৩ am ২৩, জুলাই ২০২৫
in অর্থনীতি
A A
0


বাংলাদেশের দুর্বল ও সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে ধার দিয়ে এখন বিপাকে পড়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে ফেরত না পাওয়া এসব অর্থ উদ্ধারে নতুন পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এসব ব্যাংকের চলতি হিসাব, বন্ড ও শেয়ার ইস্যুর মাধ্যমে ধারের অর্থ সমন্বয় করা হবে।

গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে এবং অন্তর্বর্তীকালীন সময় মিলিয়ে ১১টি ব্যাংককে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে টাকা ছাপিয়ে দেওয়া হয় ৩২ হাজার ৪১০ কোটি টাকা, চলতি হিসাব ঘাটতিতে ১৮ হাজার ৩৩৪ কোটি এবং গ্যারান্টির আওতায় ৭ হাজার ৩৫০ কোটি টাকা। এসব টাকা মূলত জামানত ছাড়াই দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক এখন এই টাকা আদায়ে তিনটি কৌশল নিচ্ছে:

  1. চলতি হিসাবে যেসব ব্যাংকের অর্থ রয়েছে, সেখান থেকে কেটে নেওয়া
  2. ডিমান্ড লোনের সুদকে ঋণ হিসেবে রূপান্তর করা
  3. শেয়ার বা বন্ড ইস্যুর মাধ্যমে বাকি অর্থ সমন্বয়
ব্যাংকের নামটাকা ছাপিয়ে (কোটি টাকা)ঘাটতির বিপরীতেগ্যারান্টির আওতায়মোট
FSIBL৫,৫০০৭,২৭০১,০৫০১৩,৮২০
SIBL৪,০০০৩,৩৯৮১,১৭৫৮,৫৭৩
NBL৬,০০০২,৩৭০৯৮৫৯,৩৫৫
IBBL–১,৫০০২,৩৯৫৩,৮৯৫
Union Bank২,৫০০২,২০৯৪০০৫,১০৯
Bangladesh Commerce Bank২০০৪০৬–৬০৬
Padma Bank–২৩৫–২৩৫
ICB Islamic Bank১০৯৭–১০৭
Global Islami Bank২,৫০০৪১২৯৫২,৮৩৬
EXIM Bank৮,৫০০–১,০৫০৯,৫৫০
AB Bank৭০০––৭০০
BASIC Bank৫০০––৫০০

টাকা ছাপিয়ে দেওয়া কিছু ব্যাংক ফেরতও দিয়েছে আংশিক অর্থ। যেমন—ইসলামী ব্যাংক ১,৫০০ কোটি ও এবি ব্যাংক ১০ কোটি টাকা ফেরত দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “যেসব ব্যাংকের হিসাবে টাকা ছিল, সেগুলোর কাছ থেকে টাকা কেটে রাখার সিদ্ধান্ত হয়েছে। অন্যদের বন্ড বা শেয়ারের মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে আলোচনায় সময় লাগবে।”

এছাড়া যেসব ব্যাংকে চলতি হিসাবে অর্থ নেই, তাদের ঋণ ভবিষ্যতে অন্য উপায়ে সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে অনাদায়ী সুদকে ঋণ হিসেবে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
  • ৭০ কোটি টাকা ব্যয়ে চবি’তে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন
  • ময়মনসিংহে জলাবদ্ধতায় ডুবেছে গৌরীপুরের বোরো ক্ষেত, বিপাকে কৃষক
  • প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচের নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম