গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হামের কারণে মৃত্যুর সংখ্যা ৩৮৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ
ফোন: +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm
© ২০২৬ বাংলা এফ এম