Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান দালাল আটক

Bangla FMbyBangla FM
২:০৩ pm ১৯, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা কার্যালয়ে দালালের উপদ্রব রোধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়।

এ সময় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় এক দালালকে আটক করা হয়। তিনি পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য ওই টাকা নিচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন। তিনি কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাবুর রহমান শুভ্র। তিনি জানান, বিআরটিএ কার্যালয়ে দালালের উপদ্রব বেড়েছে-এমন খবর পেয়ে তাঁরা অনুসন্ধান করতে থাকেন। পরে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালান। এ সময় টাকা নেওয়ার সময় দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে। পরে তাঁকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মাহাবুর।

এ বিষয়ে সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম