Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নগরকান্দায় দুস্থদের তালিকা নিতে সমাজসেবা কর্মকর্তার ১০ হাজার টাকা উৎকোচ দাবি 

Bangla FMbyBangla FM
৯:৩৩ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ  রিপোর্টার  আব্দুস সালাম মোল্লা

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কাজী নিমেরী  উপজেলার দুস্থ ও প্রতিবন্ধীদের তালিকা চাইলেই ১০ হাজার টাকা উৎকোচ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি উপজেলার নাজমুল তালুকদার নামে এক   সমাজসেবক দুস্ত  প্রতিবন্ধী অসহায়দের সাহায্য সহযোগীতা করার লক্ষ্যে তার ম্যানেজার ওমর কে পাঠিয়ে নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তার অফিস কার্যলয়ে কর্মকর্তার কাছে উপজেলার দুস্ত প্রতিবন্ধীদের তালিকা চাইলে তিনি ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন।ম্যানেজার কে কর্মকর্তা বলেন  তালিকা নিতে সরকারি ফী ২ হাজার টাকা খরচ লাগে। সে সময় তালিকা না নিয়ে পাঠানো প্রতিনিধি জনৈক সমাজ সেবক  এর বাড়িতে যায়।রাতেই ফোনের মাধ্যমে তালিকা নিতে ১০ হাজার টাকা লাগার বিষয় ক্লিয়ার করতে কর্মকর্তাকে ফোনে অবগত করলে সমাজসেবা কর্মকর্তা তার ব্যবহৃত মোবাইল  ফোনে হোয়াটসঅ্যাপে   এ প্রতিনিধির হোয়াটসঅ্যাপে  মেসেজ করে তাতে তার বিকাশ নাম্বার দিয়ে কর্মকর্তা লিখেছেন ২ হাজার টাকা সরকারি ফী ও অফিস খরচ ৮ হাজর টাকা পাঠিয়ে দেন এবং বিষয়টি গোপন রাখবেন। ভুক্তভোগী ম্যানাজার ওমর  স্হানীয়  দৈনিক খোলা চোখ পত্রিকা অফিসে এসে কর্মকর্তা টাকা চাওয়ার বিষয় অভিযোগ করেন। এবং টাকা ছাড়া দুস্থদের তালিকা পাওয়া যাবেনা বলে জানান। 

অভিযোগ পেয়ে দৈনিকও স্থানীয়  জাতীয় দৈনিকপত্রিকার প্রতিবেদকও সংবাদকর্মী নিয়ে সমাজসেবা  অফিসে গিয়ে কর্মকর্তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক এর প্রশ্নের জবাবে বলেন তালিকার কাগজপত্র নিতে গেলে সরকারি খরচ লাগে তবে কতটাকা খরচ লাগবে তিনি কোন সুউত্তর দিতে পারেনি।এছাড়া টাকা চাওয়া বিষয় তিনি অস্বীকার করেন।উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানান সমাজসেবা কর্মকর্তার যোগদানের পর থেকেই অফিসে বসে বিভিন্ন অনিয়ম করায় জনসাধারণের ভোগান্তি যেন বিষফোড়ায় পরিনতি হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, যদি সমাজসেবা কর্মকর্তা তালিকা নিতে ১০ হাজার টাকা চাওয়ার বিষয় প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

আব্দুস সালাম মোল্লা  

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম