Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা 

Bangla FMbyBangla FM
৫:২৬ pm ১৪, মার্চ ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক  সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। 

এ ব্যাপারে সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল বলেন, “কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ কারন তারা আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো”।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সোহেল রানা জনি বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সহ-সভাপতি সাকির আহমেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করবো এবং ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।”

আবু হাসনাত তুহিন 

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে বাসের ধাক্কায় নিহত কলেজ শিক্ষার্থীর পরিচয় মিলল
  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম