Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

Bangla FMbyBangla FM
১২:২৭ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0


হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন
করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ
প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্ধসঢ়;বায়ক সমন্বয়ক
এনামুল হক সাকিব।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল হক সাকিব বলেন, নতুন বাংলাদেশ হওয়ার কথা ছিল
বৈষম্যমুক্ত ও ইনক্লসিভ সমাজ গঠন কিন্তু হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। হবিগঞ্জে
সবচেয়ে বেশি শহীদ হয়েছে বানিয়াচং উপজেলায়। কিন্তু বানিয়াচংকে মূল্যায়ন না করে তাদের
প্রতি বৈষম্য করা হয়েছে।


তিনি দাবি করেন, কিছুদিন আগে ঢাকার সমন্বয়ক হাসিব টাকা চেয়েছিলেন কিন্তু তাতে
অস্বীকৃতি জানালে আমাকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। জীবন বাজি রেখে হবিগঞ্জের
রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। গুলির মুখে দেশেকে স্বৈরাচার মুক্ত করতে অবদান রাখলেও
কমিটিতে ছাত্রদল, শিবির ও নাগরিক কমিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটি একটি পকেট ও ভুয়া কমিটি। এতে টাকার বিনিময়ে
এবং স্বৈরাচারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের প্রেতাত্মাদের জায়গা দেয়া হয়েছে। তাই
আমিসহ আমার ৪৫ জন সহকর্মী এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি এ
কমিটির কার্যাক্রম আমরা হবিগঞ্জের মাটিতে সফল হতে দেব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা বলেন, আমাদের আন্দোলনের উদ্দেশ্যে ছিল বৈষম্য নিরসন
ও স্বৈরাচারের অপসারণ। টাকা দিয়ে নেতা হওয়ার জন্য নয়।
সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ
করেন তারা।
কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম