Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক চসিক কাউন্সিলর রেখা আলম কারাগারে

Bangla FMbyBangla FM
৪:৩২ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৫
in রাজনীতি
A A
0

চট্টগ্রাম প্রতিনিধি::


চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে আরও ১৯ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মো. মাইদুল ইসলাম (৩৫), মো. জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), শামছু আলম (৩০), জাহাঙ্গীর আলম (৪৫), প্রিয়তোষ চৌধুরী (৬২), ইমামুল হক (২৮), মো. পাভেল (৩০), মো. মনিরুজ্জামান রিয়াদ (৩৯), মো. সুমন (২৯), মো. তামজিদ হোসেন (২১), মো. নাঈম গাজী (২১), মো. কচির উদ্দিন লিটন (৩৮), ইশতিয়াক ওয়াসিফ (২৫), রাসেল আহামদ (৩৮), মো. জুয়েল (৩০), মো. ইসমাইল হোসেন (৩৬), মোহাম্মদ ইদ্রিস (৩৬) ও হাজী মো. ইব্রাহিম শরিফ (৪৯)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেখা আলম চৌধুরী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী। নগরীর এনায়েতবাজার, পূর্ব মাদারবাড়ি ও পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড নিয়ে গঠিত চসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়া তিনি চসিকের ভারপ্রাপ্ত মেয়র এবং প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেছিলেন।

ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানা এলাকায় তার নিজ বাসা থেকে আটক করা হয় রেখা আলমকে। তাকে শনিবার সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম