Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহেশপুরে ৫৫০ কৃষকের মাঝে ৩,৪৫০টি নারিকেল চারা বিতরণ

Bangla FMbyBangla FM
৭:৩৭ am ২৭, জুন ২০২৫
in কৃষি
A A
0

মহেশপুর (ঝিনাইদহ), ২৭ জুন ২০২৫:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৫৫০ জন কৃষকের মাঝে ৩,৪৫০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, “নারিকেল চারা বিতরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১,৫০০ শিক্ষার্থীর মাঝে তাল, আম, লেবু, বেল ও জামসহ মোট ৬,০০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।”

চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত সকলে কৃষিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবেদক: জিয়াউর রহমান জিয়া

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
  • আজ কথাশিল্পী হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
  • শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ৪১ জনের নামে মামলা
  • নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে যা ভাবছেন জোহরান মামদানি
  • শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম