Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, ট্রাকসহ ২ মাদক কারবারি আটক

Bangla FMbyBangla FM
৬:৪৮ am ০১, জুলাই ২০২৫
in আইন ও আদালত
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং একটি মাদক বহনকারী ট্রাকসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে।

পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে বিশেষ একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৯ ও ৩০ জুন সিরাজগঞ্জের কড্ডার মোড়ে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

অভিযানে এসআই মোঃ শারফুল ইসলাম ও এএসআই মোঃ মাহাবুর রহমানের নেতৃত্বে পুলিশি ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলেও দুই মাদক ব্যবসায়ী মোঃ আকলু মিয়া সুমন (২১) ও মোঃ শিহাব আলী (১৯)কে আটক করা হয়।

আটককৃতদের ট্রাকের পেছনে রাখা দুটি পাটের বস্তার ভিতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ ও বিক্রয় করে আসছেন। বিষয়টি নিয়ে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ:

১. ২০ কেজি গাঁজা
২. ১টি মাদক বহনকারী ট্রাক

সিরাজগঞ্জ জেলা পুলিশ মাদক নির্মূল ও অপরাধ দমনে সমন্বিত ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম