দেশের বিভিন্ন জেলা ও শহরে প্রাণঘাতী হাম রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার মধ্যে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর হাসপাতালে নতুন করে শিশু রোগী ভর্তি হয়েছে।
সোমবার রাতে গাইবান্ধা সদর হাসপাতালে শিশু বিভাগে হাম উপসর্গ নিয়ে ৫ জন শিশু ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ রহমান।
তিনি জানান, আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি জেলায় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়নি বলেও তিনি উল্লেখ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে এবং রোগীদের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

