Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদাই কিনতে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু

Bangla FMbyBangla FM
২:৫৯ pm ২৩, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা 

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটিকে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের দোকানে পাঠান তার মা। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তিনি। শিশুটি হাঁটতে পারছিল না। রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে। শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় সেটিতে অনেক সেলাই করতে হয়। সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও সে কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী আরো বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। এরপরও রাতে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tags: অপরাধশিশু ধর্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর রোমান মিয়া
  • আক্কেলপুরে পুলিশকে মারধর ও বদলির হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার
  • আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর
  • সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম