Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর রোমান মিয়া

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ pm ২৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর কৃতি সন্তান মো. রোমান মিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার তরুণদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জানা গেছে, রোমান মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের বিভিন্ন স্থানে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মানবিক সহায়তা প্রদান, দুর্যোগকালীন কার্যক্রম এবং তরুণদের সংগঠিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে।

বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও শাহবাগ এলাকায় তার সক্রিয় অংশগ্রহণ তাকে তরুণ নেতৃত্বের একটি শক্ত অবস্থানে নিয়ে আসে।

পরবর্তীতে একটি বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে কেন্দ্রীয় সংগঠক হিসেবে যুক্ত হন।
তার কর্মদক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় মেয়াদে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোমান মিয়ার জন্ম নরসিংদীর রায়পুরা উপজেলায়। বর্তমানে তিনি নরসিংদী সদর উপজেলায় বসবাস করছেন। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে তার এই উত্থান তরুণ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান সময়ে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুশাসন, গণতন্ত্র, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে যুবসমাজের ভূমিকা অপরিহার্য।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় রোমান মিয়াকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে দেশের তরুণদের ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tags: জাতীয় নাগরিক পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর রোমান মিয়া
  • আক্কেলপুরে পুলিশকে মারধর ও বদলির হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার
  • আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর
  • সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম