Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে সজীব হোসেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে গ্রাম্য শালিসে ঘটনাটি ধামাচাপা দেয়ার সময় পুলিশ উপস্থিত হলে শালিস পন্ড হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুল তলা গ্রামে। অভিযুক্ত সজীব ওই গ্রামের বাসিন্দা ও মশিপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হাই এর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা, প্রায় ৬ দিন পূর্বে ভুক্তভোগী ওই শিশু সহ ৩ জন শিশুকে সজীব আম দেয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। পরে বাড়িতে গিয়ে শিশুরা বুঝতে পারে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ নেই। পরে কৌশলে তাদের ঘরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ভুক্তভোগী ওই শিশুকে সে জোড় পূর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি অভিভাবকদের জানালে সজীবের পিতা হাফেজ আব্দুল হাই প্রভাবশালী হওয়ায় গ্রামের প্রধানদের ম্যানেজ করে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে ধামা চাপা দেয়ার উদ্দেশ্যে শালিসের আয়োজন করে। পরে নির্ধারিত সময় মোতাবেক রোববার সকালে এলাকার প্রধানদের নেতৃত্বে একটি শালিসের আয়োজন করা হয়।

বিষয়টি শাহজাদপুর থানা পুলিশ অবহিত হয়ে চলমান শালিসে উপস্থিত হলে সেখানে উপস্থিত প্রধানরা ও লোকজন সটকে পড়ে। পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ও রফিক ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে।

পরে ভুক্তভোগী ৪র্থ শ্রেণীর ছাত্রী, তার ২ সহপাঠী ও পিতা মাতা শাহজাদপুর থানায় উপস্থিত হয়।

ভুক্তভোগী শিশু জানায়, স্কুলে যাওয়া আসার পথে সজীব মাঝে মধ্যেই বিভিন্নভাবে তাদের উত্যক্ত করতো। ঘটনার দিন তার মায়ের কথা বলে আম দেওয়ার জন্য ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা যেন কাউকে না জানাই সেজন্য ভয়ভীতিও দেখায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় শালিসের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লম্পট সজিব কে আসামি করে মামলা দায়ের করেছে। তিনি আরো জানান দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাঙ্গামাটিতে প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার
  • মৌলভীবাজারে বিজ্ঞান মেলা:উদ্ভাবনে তরুণদের নতুন দিগন্ত
  • নীলফামারীতে ট্রাকচাপায় দশম শ্রেণির ছাত্রী নিহত
  • কুড়িগ্রামে শিশু আয়শার নির্মম মৃত্যু, বিচার চেয়ে রাস্তায় হাজারো মানুষ
  • টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম