Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরি: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Bangla FMbyBangla FM
৩:৩৪ pm ৩০, এপ্রিল ২০২৫
in রাজনীতি
A A
0

লক্ষ্মীপুর :

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন-মানসিকতার পরিবর্তন জরুরি। তরুণ প্রজন্ম মনে করছেন, হানাহানি-মারামারিই রাজনীতি। কিন্তু এটি রাজনীতি নয়। আসল রাজনীতি এবং সমাজ ব্যবস্থার দিকেই আমাদের যেতে হবে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘১৭ বছরের যে রাজনীতিক ট্রেন, তা ১৭ মাসে পরিবর্তন করা সম্ভব নয় ‘নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে। নেতৃত্ব দিতে হলে জনগণকে সম্মান করতে হবে। খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দায়িত্ব আরও বাড়বে, যা হবে কঠিন ও চ্যালেঞ্জিং। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এম.এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম লিটন, টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি, চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু তাহের প্রমুখ। অনুষ্ঠান শেষে মসজিদের নামফলক উন্মোচন করেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর

Tags: বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু
  • তারেক রহমানকে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • ঝিনাইদহে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত
  • জুলাই বিক্রি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে বিএনপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম