Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শার্শায় দুলাভাইয়ের মাছের ঘের থেকে লাখ টাকার মাছ লুট করলো আপন শ্যালক

Bangla FMbyBangla FM
১০:১৩ am ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট গ্রামে পারিবারিক বিরোধের জেরে দুলাভাইয়ের মাছের ঘের থেকে প্রায় একশ মনের মতো মাছ লুট করে নিয়েছেন আপন শ্যালক। স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কাদের মোড়ল পাঁচভূলোট গ্রামের মৃত আজগার মোড়লের ছেলে। অভিযুক্ত মজিদ ঢালী একই গ্রামের আবু তাহের ঢালীর ছেলে এবং কাদের মোড়লের আপন শ্যালক। অভিযোগ, গত ১৩ জুন শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মজিদ ঢালী ২০-২৫ জন সহযোগী ও ১০-১২টি ইঞ্জিনচালিত ভ্যান (আলম সাধু) নিয়ে কাদের মোড়লের মাছের ঘেরে হামলা চালান।

ঘেরের পাহারাদার অজেদ আলী জানান, হামলাকারীরা তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে এবং অস্ত্র ও লাঠি নিয়ে ঘের থেকে প্রায় একশ মন সাদা মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে কাদের মোড়লের ভাগনে নয়ন হোসেন জানান, হামড়ে কুড়োর বিল এলাকায় তাদের ১০ বিঘা জলকরে গড়া মাছের ঘের রয়েছে। পারিবারিক কলহের জেরে তার মামা মজিদ ঢালী পরিকল্পিতভাবে এই লুটের ঘটনা ঘটিয়েছেন। তিনি অভিযোগ করেন, মজিদ ঢালী একজন মামলাবাজ এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদের থানায় অভিযোগ করতে বাঁধা দিচ্ছেন।

এ ঘটনায় নয়ন হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনার বিষয়ে কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags: অপরাধমাছ লুট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম