Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-ইসরায়েল উত্তেজনা: ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে আমিরাত

Bangla FMbyBangla FM
৫:৩০ am ২৬, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

 ওমর ফারুক হৃদয়,আবুধাবি:

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে নিজেদের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত সব আমিরাতি নাগরিক ও বৈধ আবাসিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনতে এতিহাদ এয়ারওয়েজসহ একাধিক বিমান সংস্থা অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে।

বিশেষ ফ্লাইটের মাধ্যমে রাজধানী তেহরান, ইসফাহান ও শিরাজ শহর থেকে নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। আবুধাবি ও দুবাইয়ের দূতাবাস ও কনস্যুলেটগুলো নাগরিকদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে হটলাইন চালু রয়েছে এবং দ্রুত কনস্যুলার সেবা ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হচ্ছে।

সম্প্রতি ইসরায়েল ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছায়। এই পরিস্থিতিতে ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা থেকে যাচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সুরক্ষা নিশ্চিতে প্রয়োজন হলে ইরানে কনস্যুলার কার্যক্রম সীমিত করা হতে পারে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাজার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করল ইসরাইল
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস সুমাইয়া কে বিয়ে করলেন চীনা অধ্যাপক
  • ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ
  • বিএসটিআই-ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে হালাল সনদ নিতে ঘুষের অভিযোগ
  • জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম