Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জন খুন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৩ pm ২১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে হত্যা করে দুর্বৃত্তরা । আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

নিহতরা হলেন: হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) এবং মেয়ে সাদিয়া খাতুন (৩)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা । পুলিশ জানায়, হাবিবুর রহমান ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে । অপরদিকে তাঁদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয় । নিহত পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন । সোমবার রাতে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন । ধারণা করা হচ্ছে, টাকার লোভে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ডাকাতি চালায় । এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয় । পপি খাতুনের কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে । নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে । ডাকাতির পর পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় দুর্বৃত্তরা পরিবারের সবাইকে হত্যা করেছে। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Tags: ওসিনওগাঁবাহাদুরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: অপসারণ হয়নি ব্যানার–ফেস্টুন
  • ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে ব্রিফিং অনুষ্ঠিত
  • পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
  • ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় যেসব খাদ্যাভ্যাস
  • হাতুড়ির আঘাত যখন ক্রুশে: লেবাননে ইসরায়েলি উন্মাদনা ও সভ্যতার সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম