Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে ৪ দিনের আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ০৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

প্রতি বছরের মত এবারও নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে ৪ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-৪ এর এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাতিম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুন সরকার, সাবেক উপজেলা চেয়ারমান এ্যাড, এস, এম ওবায়দুর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু। এতে সৈয়দপুর বিসিক শিল্প নগরীর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানসহ রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুর জেলার বিভিন্ন শিল্পযন্ত্র ও মেশিন তৈরী প্রতিষ্ঠান মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অংশ গ্রহণ করেন।

মেলায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে উৎপাদিত হয় এমন রেলওয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মেশিনারি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যুগোপযোগী আধুনিক শিল্প প্রযুক্তি বিষয়ে সম্যক ধারণা দেওয়া ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতার সার্বিক দিক নির্দেশনা প্রেজেন্টেশন আকারে তুলে ধরা হয়েছে।

প্রদর্শিত মেশিনারিগুলোর মধ্যে কৃষি যন্ত্রপাতি, মোটরযানের যন্ত্রাংশ, চিপস, চানাচুরসহ বিভিন্ন ছোট ছোট ফ্যাক্টরীর মেশিন, রাইস মিলস, ফ্লাওয়ার মিলস, অয়েল মিলসের সব ধরনের মেশিনপত্র তথা পুরো ইন্ডাস্ট্রি গড়ে তোলার কম্বাইন্ড প্যাকেজ প্রকল্প স্থান পেয়েছে। যেগুলো ভারত ও চীনা প্রযুক্তির সমমানের। এমনকি কিছু কিছু মেশিন জাপান, কোরিয়া ও জার্মান প্রযুক্তির হুবহু অনুকরণে তৈরী অথচ দামে অত্যন্ত সাশ্রয়ী।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পু বলেন, সৈয়দপুর সেই ব্রিটিশকাল থেকেই শিল্প সমৃদ্ধ শহর। রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে সেই সময় থেকেই এখানে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কারখানার কারিগরদের হাত ধরেই এই প্রযুক্তিগত উন্নয়ন।

রেলওয়ের প্রয়োজনে ও চাহিদার প্রেক্ষিতে পাকিস্তান আমলেই ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একাধিক শিল্প যন্ত্র তৈরির প্রতিষ্ঠান। পরবর্তীতে সেইসব উদ্যোক্তার প্রচেষ্টায় সৈয়দপুর বিসিক শিল্প নগরী স্থাপিত হয়। এতে রেলওয়ের পাশাপাশি মোটর যানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সব ধরনের মেশিনপত্র তৈরির ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম শুরু হয়। ফলে প্রায় শতাধিক লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে।

বর্তমানে এই শিল্প পুরো উত্তরাঞ্চলে বিস্তার লাভ করেছে। কিন্তু প্রয়োজনীয় কারিগরি প্রযুক্তিগত প্রশিক্ষণ ও আর্থিক ক্ষেত্রে সরকার বেসরকারি সহযোগিতার অভাবে সম্ভাবনাময় এই সেক্টর নানা সমস্যার সম্মুখীন। বিশেষ করে দক্ষ জনবল ও পুঁজির সংকটে আমরা চরম ভুক্তভোগী। নানা প্রতিবন্ধকতা সত্বেও আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমাদের কর্ম দক্ষতা, পণ্যের মান ও আগামীর বাংলাদেশ বিনির্মানে সক্ষমতা বিষয়ে ধারণা দিতে ও উদ্ভাবিত পণ্য ও নতুন প্রযুক্তি জ্ঞানের প্রদর্শনীর জন্যই প্রতিবছর এই আয়োজন করি। যাতে সরকারের নীতিনির্ধারণী মহলসহ সর্বস্তরের শিল্প প্রতিষ্ঠান গড়তে আগ্রহী মানুষেরা বিদেশ নির্ভর না হয়ে দেশীয় উদ্যোক্তাদের সহযোগিতায় নিজের স্বপ্নের প্রতিষ্ঠান নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সফল হতে পারে।

Tags: প্রযুক্তিবাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ঐতিহ্যবাহী কাইতলা পশুর হাট অস্তিত্ব সংকটে
  • কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে জবাই করে হত্যা
  • বিচার বিভাগে আমরা কোন রকম পলিটিসাইজেসন চাই না
  • হাম সংকটে সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • টাঙ্গাইলে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম