Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য ৩৯১টি

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫০ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

বাকৃবি প্রতিনিধি:
‎
‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। চার দিনে ভর্তি সম্পন্ন করেছেন ৬শত ১৫জন, আসন ফাঁকা রয়েছে এখনও ৩৯১টি। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছেলে এবং ২৮০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। মোট এক হাজার ৬ আসনের বিপরীতে প্রায় ৬১ শতাংশ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে।
‎
‎শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- কৃষি অনুষদে ১৬৮টি, ভেটেরিনারি অনুষদের ২০টি, পশুপালন অনুষদের ৯টি, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদে ২৬টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ২৩টি, বায়োইনফরম্যাটিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ১৪টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রিতে ১১টি, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি ডিগ্রিতে ৪১টি শূন্য আসন রয়েছে।
‎
‎শূন্য আসন সম্পর্কে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, মেধাতালিকায় স্থান পেয়েও যারা ভর্তি সম্পন্ন করেনি, তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।
‎
‎উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাকৃবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।
‎
‎

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
  • হাওরে ঢলের আঘাত, তলিয়ে গেছে বোরো ধান
  • জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • রাজধানীর ডেমরায় কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
  • উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম