Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৫ pm ২৯, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সহায়তায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে, যেখানে নারী ও শিশুরা টেকসই উন্নয়নের সমঅংশীদার হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

তিনি জানান, দরিদ্র ও অসচ্ছল নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি), মা ও শিশু সহায়তা কর্মসূচি, নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ, নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনে জয়িতা ফাউন্ডেশনসহ নানা উদ্যোগ চালু রয়েছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন ও বিধিমালার পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, ডিএনএ ল্যাব, ট্রমা কাউন্সেলিং সেন্টার ও নিরাপদ আবাসন কেন্দ্র চালু রয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণ, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগদ সহায়তার সঙ্গে জীবিকা সহায়তা যুক্ত করে শহর ও গ্রামে পৃথক মডেলে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

শিশু উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, অটিজম সচেতনতা ও দরিদ্র শিশুদের বিকাশে কাজ করছে। পথশিশু পুনর্বাসনে দুটি আবাসিক কেন্দ্রে বর্তমানে ১৫১ জন শিশুকে থাকা, খাবার, শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য দেশে ৬৪টি শিশু দিবাযত্ন কেন্দ্র রয়েছে, যেখানে খাবার, প্রাক-স্কুল শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।

Tags: প্রধানমন্ত্রীফ্যামিলি কার্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • চবিতে হতে যাচ্ছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’
  • বান্দরবানে পানি নামলেও কাটছে না দুর্ভোগ
  • চরভদ্রাসনে দুস্তদের মাঝে সামগ্রী বিতরণে শহিদুল ইসলাম এমপি
  • সাংবাদিক মওদুদ আব্দুল্লাহর উপর হা/ম/লার প্রতিবাদে আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম