Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ড

Tanazzina TaniabyTanazzina Tania
৪:৪৯ pm ১৫, জুন ২০২৬
in অপরাধ
A A
0
​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিন যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৫ জুন) উপজেলার সিদলাই ও চান্দলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—উপজেলার সিদলাই গ্রামের মুছলেমের ছেলে মো. সালাউদ্দিন (২৪), একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৪৩) এবং চান্দলা গ্রামের মো. মতিন খানের ছেলে মো. রুবেল (২৬)।
​পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
​ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আজ বিকালেই আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tags: #মাদক_গ্রেফতার#মাদক_বিরোধী#মাদকবিরোধী_অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ড
  • নোয়াখালীতে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নৈতিকতা কর্মশালা
  • সংবাদ প্রকাশের পরই সমাধান, বিদ্যুৎ সংযোগ ফিরে পেল সেই মাদরাসা
  • সাভার থানা ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম