Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫২ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ব্যাপারীর হাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী, শামীমের মেয়ে সাদিয়া এবং মাইক্রোবাস চালক লিমন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, নিহত নুরনবী ও সাদিয়া চাচা-ভাতিজি সম্পর্কের। তারা চিকিৎসাসেবা নিতে রংপুরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাট্রাক-মাইক্রোবাসসংঘর্ষসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রংপুরে গলাকাটা অবস্থায় বৃদ্ধ উদ্ধার
  • রাশিয়া ইরানের পাশে থাকবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে: পুতিন
  • শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ‘পহেলা মে ও এর বিপ্লবী তাৎপর্য প্রসঙ্গে
  • চিকিৎসকের অনুপস্থিতিতে টেকনিশিয়ানের চিকিৎসা
  • যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম