রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়পুরহাট জেলার ধানমন্ডি সদর এলাকার আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম তার অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য মাইক্রোবাসে রাজশাহী যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনজন আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

