মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ, মাননীয় সংসদ সদস্য, কুড়িগ্রাম-২ আসন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অপরাধ দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

