Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৯ pm ২০, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম এনসিপি ও যুবশক্তির সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, কিছুক্ষণ আগে ফলাফল প্রকাশিত হয়েছে । প্রচন্ড পারিবারিক, মানসিক ও রাজনৈতিক নানা ব্যস্ততার মধ্যেও সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় এই অর্জন সম্ভব হয়েছে। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সামনের পথচলায়ও আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

যুবশক্তির সভাপতি ও এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবনসিপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তারিকুল ইসলাম ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ৪৮ দিন কারাবরণ করেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনসহ পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, আবরার ফাহাদ হত্যার বিচার এবং এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি সামনের সারিতে ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতার হয়ে ২য় বার কারাবরণ করেন।
তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ওই আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি “স্লোগান মাস্টার” হিসেবে পরিচিতি লাভ করেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম