Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেধা ও যোগ্যতায় লালমনিরহাটে পুলিশে চাকরি পেলেন ২৪ জন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ১৯, মে ২০২৬
in Semi Lead News, চাকুরি
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

“চাকরি নয়, সেবা” এই মূলমন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর চুড়ান্ত নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

গত ১৮/০৫/২০২৬ খ্রিঃ তারিখ মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৪ জনকে অপেক্ষমান রাখা হয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

এর আগে ২১ এপ্রিল’২৬ সকাল ৭টা থেকে লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের সূচনা হয়। জেলার প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ শতাধিক প্রার্থী এতে অংশগ্রহণ করেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সভাপতি ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান। তিনি নিয়োগ কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।

এছাড়া নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুড়িগ্রাম ও জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল, নীলফামারী, জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট এবং লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ।

 

Tags: পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার দায় স্বীকার
  • ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
  • নওগাঁয় মাদকের বড় হোতা আটক
  • বোনকে প্রেমের প্রস্তাব: বন্ধুকে গলা কেটে হত্যা
  • সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম