Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোলাপগঞ্জ–কানাইঘাট সড়ক এখন মৃত্যুফাঁদ, দ্রুত সংস্কারের জোর দাবি

Bangla FMbyBangla FM
৩:৪৭ pm ১৪, জানুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

জাহাঙ্গীর আলম, গোলাপগঞ্জ হতে:

গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া গাজী বোরহানউদ্দিন সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। প্রায় ১৬ বছর ধরে সংস্কার না হওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন বাঘা ইউনিয়নসহ পাশের কানাইঘাট উপজেলার হাজারো মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে। জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহনও কঠিন হয়ে পড়ে। এমনকি অতীতে একাধিক প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার পথে এই সড়কেই সন্তান জন্ম দিতে হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই সড়কটির কোনো উন্নয়ন হয়নি। ফলে বছরের পর বছর মানুষের দুর্ভোগ শুধু বেড়েই চলেছে।

বর্তমানে এলাকাবাসী নতুন করে আশার আলো দেখছেন। তারা সংশ্লিষ্ট সংসদ সদস্য ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন, যেন দ্রুত সময়ের মধ্যে গাজী বোরহানউদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু করে মানুষের এই দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হয়।

স্থানীয়দের ভাষায়, “এই সড়ক এখন শুধু চলাচলের পথ নয়, আমাদের জীবনের ঝুঁকি। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের কেনাকাটা শেষ কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হলো না সৈকতের
  • ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনুমেয় ছিল: জার্মানি
  • টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
  • টেস্টি ট্রিটের খাবারে বিষক্রিয়া, দিনাজপুরে অসুস্থ অর্ধশতাধিক, হাসপাতালে ভর্তি শিশু-নারী-পুরুষ
  • কয়েক ঘণ্টা বা দিনে ইরান পারমাণবিক চুক্তি সম্ভব নয়: বিশ্লেষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম