চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ এপ্রিল) জেলার হেলাতলা এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দামুড়হুদার বড়বলদিয়া বিওপির অধীন সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ভ্যান থেকে ড্রামের মধ্যে রাখা ডিজেল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা ডিজেলটি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

