চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা -ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জ নামক স্থানে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।এ সময় শিশু, নারীসহ ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে বুলবুলী খাতুন (৪২), মিজান (৫৫) ও আসাদুল বারী (৩৮) এর অবস্থা আশঙ্কাজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৩) সকাল সাড়ে ১০ টার দিকে সরোজগঞ্জ বাজারের অদূরে সাদিমান বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকা গামী রয়েল এসপ্রেস একটি যাত্রীবাহী বাস সরোজগঞ্জ বাজারের অদূরে সাদিমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে কমপক্ষে ২০ আহত হয়। আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ওহেদ মাহমুদ রবিন বলেন, বুলবুলি, মিজান ও আসাদুল বেপারীর অবস্থা আশংকা জনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এখনো পর্যন্ত কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি।

