Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Bangla FMbyBangla FM
1:38 pm 08, March 2025
in সারাদেশ
A A
0

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:


নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে ‘নতুন বাংলাদেশ: চাই নারীর সমধিকার ও মর্যাদা’ এই শ্লোগানে বালিকাদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় ওই শোভাযাত্রার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।


পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জাতীয় মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, টিআইবি সনাকের সদস্য ফওজিয়া ইসলাম জলি বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, নারী-পুরুষের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা সৃষ্টিতে প্রত্যেককে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহবান জানান। সভা শেষে সেখানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয় ১০জন দুঃস্থ্য নারীর মাঝে। কর্মসূচিতে মহিলা বিষয়ক দপ্তর, টিআইবি, ব্র্যাক, গুডনেইবার, ওয়াল্ড ভিশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর অংশ গ্রহণ করে।

Tags: আন্তর্জাতিক নারী দিবসনীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তিযোদ্ধারাই দেশের আসল নায়ক: তানজিম হাসান সাকিব
  • মৌলভীবাজারে ডেঙ্গুর চাপ,আক্রান্ত বেড়ে সিলেটে ৫১৪
  • মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় এক যুবক গ্রেপ্তার
  • নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
  • টি–টোয়েন্টিতে ভারতকে সবচেয়ে বেশি হারানোর রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম