Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩০ pm ০৮, মে ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

রাজধানীর জননিরাপত্তা জোরদার, কিশোর গ্যাং দমন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নজরদারি আরও বাড়াতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নতুন করে প্রায় ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, অপরাধপ্রবণ এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে ৭০০টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি বসিলা এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ি চালু করা হয়েছে এবং আরও একটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে, যাতে মাঠ পর্যায়ের নজরদারি আরও কার্যকর করা যায়।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বর্তমানে রাজধানীতে প্রায় ১ হাজার ৯১০টি সিসি ক্যামেরা সচল রয়েছে, যার মধ্যে কিছু ডিএমপির নিজস্ব ব্যবস্থাপনায় এবং কিছু স্থানীয় কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন প্রকল্পের আওতায় আরও ১১ হাজার ক্যামেরা স্থাপনের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধ শনাক্ত, তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণ অনেক সহজ হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং সিস্টেমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, ব্লক রেইড, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tags: ক্যামেরারাজধানীসিসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলডুমুর বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা
  • গৌরীপুরে আত্মকর্মসংস্থানে ৩ নারীকে সেলাই মেশিন বিতরণ
  • হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ
  • কুড়িগ্রামে বাংলা কিউআর ব্যবহারে সোনালি ব্যাংকের ক্যাম্পেইন
  • পবিপ্রবির ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম