জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের বিরোধীদলের প্রধান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জোটের চলমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে।

